Translate

Benu vita Astro Observatory পদবী: সুপারভাইজার (পূর্ণকালীন)

 

নিয়োগ বিজ্ঞপ্তি

বেনুভিটা মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের সার্বিক কার্যক্রম সুষ্ঠু, কার্যকর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার লক্ষ্যে মালিকের পক্ষে একজন যোগ্য, অভিজ্ঞ ও দায়িত্বশীল সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে।


কর্মস্থল

বেনুভিটা মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র
বিন্দুবাড়ী, রাজাবাড়ী, শ্রীপুর, গাজীপুর


পদবী

সুপারভাইজার (প্রকল্প তত্ত্বাবধায়ক)


দায়িত্বসমূহ

  • মালিকের প্রতিনিধিত্ব করে প্রকল্পের সকল দাপ্তরিক, প্রশাসনিক ও ব্যবস্থাপনা কার্যক্রম তত্ত্বাবধান
  • কৃষিকাজ সংক্রান্ত পরিকল্পনা, বাস্তবায়ন ও সমন্বয় কার্যক্রম পরিচালনা
  • প্রকল্পভুক্ত গাছপালা, বাগান, ফসল ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের তদারকি
  • গবাদি পশুর খাদ্য, পরিচর্যা, স্বাস্থ্য ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্বিক দায়িত্ব পালন
  • প্রকল্প এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত ও তদারকি করা
  • প্রয়োজন অনুযায়ী কর্মচারী নিয়োগ, কাজ বণ্টন, উপস্থিতি পর্যবেক্ষণ ও শৃঙ্খলা রক্ষা
  • নিয়মিত অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত ও মালিকপক্ষের নিকট উপস্থাপন

যোগ্যতা ও অভিজ্ঞতা

  • তত্ত্বাবধায়ক বা প্রকল্প ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
  • কৃষিকাজ ও গবাদি পশু ব্যবস্থাপনা বিষয়ে প্রাথমিক জ্ঞান ও বাস্তব ধারণা
  • নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালনে সক্ষমতা
  • সৎ, পরিশ্রমী, দায়িত্বশীল ও দীর্ঘমেয়াদে কাজ করার মানসিকতা

বেতন ও সুযোগ-সুবিধা

  • বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
  • প্রয়োজনে আবাসন সুবিধা প্রদান করা হবে

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের আগামী ৩১/০১/২০২৬ তারিখের মধ্যে নিম্নোক্ত ই-মেইল ঠিকানায় সম্পূর্ণ জীবনবৃত্তান্ত (CV) প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

ই-মেইল: Official website


বি.দ্র.: শুধুমাত্র যোগ্য প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে।

Apply now


Next Post Previous Post